ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:  

গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ প্রধান সমন্বয়ক বনানী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এক আদেশে তাকে বরখাস্ত করেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

এর আগে গুলশান বিভাগের ডিসি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত চিঠি দেন। সেখানে তিনি (ডিসি) সোহেল রানার বিরুদ্ধে মামলার পাশাপাশি তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই বিষয়টি উল্লেখ করেন। এরপরই বনানী থানার এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে রবিবার ডিএমপির বিভিন্ন থানার ২১ পরিদর্শককে রদবদল করা হয়। সেখানে বনানী থানার দুই পরিদর্শককে বদলি করা হয়েছে। সোহেল রানার জায়গায় ওসি তদন্ত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন উত্তর পূর্ব থানার পরিদর্শক আলমগীর গাজী এবং পরিদর্শক (অপারেশনস) এর দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফীল হোসেন ভুঁইয়াকে।

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় বনানী থানা পুলিশের সাবেক এই কর্মকর্তাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ। শুক্রবার ওই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের নির্দেশে সোহেল রানার বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। সেই মামলায় তাকে দশ নম্বর আসামি করা হয়।

রবিবার ডিএমপি কমিশনার বলেন, সোহেল রানার বিরুদ্ধে যেহেতু ভারতে মামলা হয়েছে এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি না সেটি নিশ্চিত না। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। যদি এই মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফেরত আনার চেষ্টা করবে।

২০০৭ সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ই-অরেঞ্জের বিরুদ্ধে সম্প্রতি গ্রাহকরা টাকা নিয়ে সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ করেছেন।

পণ্য ডেলিভারি না দেয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে।

Tag :
আপলোডকারীর তথ্য

রোববারই ইরানে আবার মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১২:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১