ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কাশ্মীরসহ সকল মুসলিমদের পাশে থাকার ঘোষণা তালেবানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্বিতীয় বারের মতো সরকার গঠনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবান। মানবাধিকার রক্ষা ও ইসলামি শরিয়া অনুযায়ী নারীদের স্বাধীনতা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

এদিকে, তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, কাশ্মীর, ভারত বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। আমরা অবশ্যই কথা বলবো। মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক। আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে।

গতকাল বৃহস্পতিবার বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তালেবানের এই মুখপাত্র।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকেই ভারতের ভয় আফগানিস্তান হয়তো ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এক মুখপাত্রের বক্তব্য।

কেননা গত ১৫ আগস্ট কাবুল দখল করার কয়েকদিন পর তালেবান জানিয়েছিল, কাশ্মীর একটি ‘দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয়’।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কেনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কাশ্মীরসহ সকল মুসলিমদের পাশে থাকার ঘোষণা তালেবানের

আপডেট সময় ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১