ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী হামলায়’ হয়েছে : জেসিন্ডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের অকল্যান্ডে সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরি হামলা চালালে এতে অন্তত ছয়জন আহত হন।

এ হামলাকে জেসিন্ডা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শুক্রবার হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই ব্যক্তি আইএসের দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটি ঠিক নয়, ঘৃণ্য কাজ। এটি এক ব্যক্তির দ্বারা পরিচালিত হামলা, বিশ্বাসের নয়। জেসিন্ডা জানান, হামলাকারী শ্রীলংকার নাগরিক। যিনি ২০১১ সালে নিউজিল্যান্ড আসেন। তিনি একাই এ অপরাধের জন্য দায়ী।

পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেন, কর্তৃপক্ষ নিশ্চিত যে হামলাকারী একা ছিলেন। এখন আর কোনো হুমকি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী হামলায়’ হয়েছে : জেসিন্ডা

আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১