ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ১২ তারিখ মজলুম থেকে জালিম হওয়াদের পতন হবে: জামায়াত আমির ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকাকালীন জনগণের সাময়িক ভোগান্তি মানিয়ে নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না। দৈনিক এ সড়কে ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন ও বিআরটি প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১