ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে অবসরে পাঠাল সরকার

আকাশ জাতীয় ডেস্ক:  

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন। চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

শেখ ওমর ফারুক ছাড়া অন্যজন হলেন, খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো আবদুর রহিম।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে অবসরে পাঠাল সরকার

আপডেট সময় ০৭:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১