ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে অকালে ঝরে গেল দুই ভাইয়ের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের দুই ভাই নাসির উদ্দীন (৪৫) ও ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহতরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

গ্রামের ইউপি মেম্বার রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই সম্পর্কে তার চাচাতো ভাই।

তিনি বলেন, বুধবার সকালে নাসির ও নাফিস মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যান দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু তাদের। নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালে বাড়ি এসে ব্যবসা করতেন। আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নাসির। ছোট ভাই নাফিস ভারত থেকে সবেমাত্র ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরেছেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একসঙ্গে অকালে ঝরে গেল দুই ভাইয়ের প্রাণ

আপডেট সময় ১১:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১