ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান

আকাশ জাতীয় ডেস্ক:  

ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনার প্রতিরোধে ভ্যাক্সিনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে।

সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে “এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের” উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

ওমরা নিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন অপেক্ষায় আছে। ওমরা বিষয়ে ভ্যাকসিন নিয়ে একটি কথাবার্তা চলছে সর্বশেষ কি আপডেট আছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে হজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের একটি ওয়েবিনার ছিল সেখানে আমি অংশ নিয়েছিলাম। সেখানে প্রশ্নটা এসেছিল, সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অনুমোদন দেয়নি। আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অ্যাকসেপ্ট করছে।

সৌদি কর্তৃপক্ষ তো বুস্টার ডোজের কথা বলছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, বুষ্টার ডোজ আগে বলছিল। যখন সিনোফার্ম অনুমোদন করে নাই তখন ছিল বুস্টার ডোজ। যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন করা হয়েছে তখন তো আর বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান

আপডেট সময় ০৩:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১