ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:  

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেনেভায় এলডিসির এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক বৈঠকে যোগ দেন ড. মোমেন। বৈঠকের ফাঁকে ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানান ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

আপডেট সময় ১১:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১