ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরিত্যক্ত ভিটায় মিলল পুঁতে রাখা বস্তাবন্দি শিশুর লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিত্যক্ত ভিটা থেকে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আল-আমিন (৭)।

মঙ্গলবার দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি চকের টেমা মিয়ার পরিত্যক্ত ভিটার বাঁশঝাড়ের গর্তের মধ্য থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল-আমিন ওই এলাকার বড়বাকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, টেমামিয়ার ভিটায় সাপের একাধিক বসবাস; তাই লোকজন ভয়ে কেউ ওখানে যায় না।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়। এর পর থেকে নিখোঁজ হয়। সারা দিন বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করেন পরিবারের লোকজন।

পর দিন রোববার সকালে সিংগাইর থানা একটি জিডি করা হয়। পরে পুলিশ জিডির সূত্র ধরে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজির সন্ধানে নামে। একপর্যায় মঙ্গলবার সকাল ১০টা দিকে পরিবারের লোকজন বেরুন্ডি এলাকার টেমা মিয়ার পরিত্যক্ত ভিটার বাঁশঝাড়ে নিহতের গেঞ্জি ও প্যান্ট দেখতে পায়।

পরে আশপাশে মাটিতে পুঁতে রাখা তার বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক জানান, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য এখানে পুঁতে রেখেছিল। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

পরিত্যক্ত ভিটায় মিলল পুঁতে রাখা বস্তাবন্দি শিশুর লাশ

আপডেট সময় ০৯:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১