ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসজিতেই থাকছেন এমবাপ্পে, রিয়ালে যাওয়া হচ্ছে না!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অবশেষে অবসান ঘটল কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের মধ্যকার টানাটানির। পিএসজির চাহিদার সঙ্গে আর পেরে উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

কয়েক দফায় দাম বাড়িয়েও এমবাপ্পেকে নিজেদের দলে ভেড়াতে পারেনি তারা। ফলে অন্তত আরো একটি মৌসুম পিএসজিতেই থাকছেন এমবাপ্পে।
গোল ডট কম তাদের প্রতিবেদনে বলেছে, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিল পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরেও রিয়ালে যেতে পারছেন না এমবাপ্পে।

এমবাপ্পের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে না গেলেও, নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফি’তেই রিয়ালে যোগ দিবেন এই ফরাসি তারকা। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো। এর মধ্যে এমবাপ্পেকে দলে পেতে দুই দফায় বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল রিয়াল। তবে ১৮০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি।

শুধু এক বছর নয়, এমবাপ্পেকে আরো অনেক বছর ধরে রাখতে চায় পিএসজি। এজন্য ফরাসি তারকার সঙ্গে নতুন চুক্তি করার জন্য অন্তত ছয়বার প্রস্তাব দিয়েছে প্যারিসের দলটি। কিন্তু ২২ বছর বয়সী এমবাপ্পে সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিএসজিতেই থাকছেন এমবাপ্পে, রিয়ালে যাওয়া হচ্ছে না!

আপডেট সময় ০৮:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১