ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িওয়ালার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে বিয়ের প্রলোভন দিয়ে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে। নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত বাবু শেখের ছেলে মাহফুজ শেখের (২২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তারই বাড়ির কাজের মেয়ে (১৭)।

মেয়েটি জানায়, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত বাবু শেখের ছেলে মাহফুজ শেখের বাড়িতে কাজের মেয়ে হিসেবে চাকরি করত সে। প্রায় দুই বছর আগে মাহফুজ প্রেমের প্রস্তাব দেয় তাকে। কিন্তু মাহফুজ ধনী পরিবারের সন্তান হওয়ায় প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি সে।

পরে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করে বিয়ের প্রতিশ্রুতি দেয় মাহফুজ। এক পর্যায়ে মেয়েটি প্রেমের প্রস্তাবে রাজি হলে মাহফুজ বিভিন্ন কৌশলে মেয়েটির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরই মধ্যে মেয়েটির গর্ভে সন্তান এলে বিষয়টি মাহফুজকে জানালে এবং বিয়ের জন্য চাপ দিলে, গর্ভের অবৈধ সন্তান ওষুধের মাধ্যমে নষ্ট করে ফেলতে পরামর্শ দেয় মাহফুজ।

মাহফুজের কথা বিশ্বাস করে মাহফুজের দেয়া ওষুধের মাধ্যমে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে মেয়েটি। পরে বিয়ের জন্য চাপ দিলে মাহফুজ সব সম্পর্ক অস্বীকার করে মেয়েটিকে সম্প্রতি বাড়ি থেকে বের করে দেয়।

এ ব্যাপারে ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, ‘আমরা বিশ্বাস করে মেয়েকে মাহফুজদের বাড়িতে কাজে দিয়েছিলাম। কিন্তু বিয়ে করার কথা বলে মাহফুজ আমার মেয়েকে নষ্ট করেছে। আমরা চাই মাহফুজ আমাদের মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিক।’

অভিযুক্ত মাহফুজের মা সামেলা বেগম বলেন, ‘আমাদের থেকে মেয়ের বাবা কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকাগুলো আত্মসাৎ করতে এবং আমাদের থেকে মোটা অংকের টাকা আদায় করার জন্য আমার ছেলের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।’

এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘মেয়েটির সঙ্গে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়িওয়ালার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১১:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭