ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ফের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ধ্বংস যাত্রীবাহী বিমান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। একই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হল সৌদির ওই বিমানবন্দরে। যদিও এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন।

মঙ্গলবার দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েক বছর ধরে ইয়েমেনের হুথি ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলেই এই হামলা কি না তা এখনও জানা যায়নি।

সৌদি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটিকে আগেই চিহ্নিত করেছিল তারা। নইলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনের হুথিরা প্রায়ই সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ফের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ধ্বংস যাত্রীবাহী বিমান

আপডেট সময় ০৭:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১