ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বার্সাকে জেতালেন ডিপেই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লা লিগায় ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় লাভ করে বার্সেলোনা। মেসিবিহীন ধুঁকতে থাকা কাতালানদের জয়ের নায়ক মেম্ফিস ডিপেই।

রাতে এক গোল ও এক অ্যাসিস্ট পেয়ে গত তিন ম্যাচ যাবত টানা স্কোর করে যাচ্ছেন ডাচ এ ফরোয়ার্ড।

ক্যাম্প ন্যু’য়ে ম্যাচের ২ মিনিটের মাথায় গোল করে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান সের্হিও রবার্তো। বা পাশ দিয়ে জর্দি আলবার পাস থেকে গেতাফের জাল খুঁজে পান স্প্যানিশ এ তারকা। ১৮তম মিনিটে সান্দ্রো রামিরেজের গোলে সমতায় ফেরে সফরকারীরা। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে বার্সা মিডফিল্ডার কার্লোস এলেনাকে বোকা বানিয়ে ডান পায়ের শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সাবেক এ বার্সাবয়।

৩০তম মিনিটে ডিপেইয়ের গোলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের দেয়া বল ডি-বক্স থেকে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে ভেড়ান ডাচ এ ফরোয়ার্ড। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনাল্ড ক্যোমানের শিষ্যরা।

বিরতির পর সমতায় ফিরতে কম চেষ্টা করেনি গেতাফে। কিন্তু বার্সেলোনার রক্ষণভাগ ভেদ করতে পারেনি সফরকারীরা। ৮৪তম মিনিটে সের্হিও বুস্কেতসের করা ফ্রিকিক থেকে গোল করেন বার্সা ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে সেভিয়া, ভ্যালেন্সিয়া ও রিয়াল, মায়োর্কা, অ্যাতলেটিকো মাদ্রিদে সাথে সমান ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে বার্সেলোনা। শীর্ষে রিয়াল মাদ্রিদ। অপরদিকে ৩ ম্যাচের সবগুলোতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে গেতাফে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্সাকে জেতালেন ডিপেই

আপডেট সময় ০৭:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১