ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আফগান পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ (সোমবার) জরুরি বৈঠকে বসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে- ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে। যেসব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায়, তাদের কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে।

এদিকে, কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করতে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তান সম্পর্কে ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার কাজ শেষ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপট আমেরিকা তার মিত্রদের সঙ্গে এই বৈঠক করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, তুরস্ক, কাতার এবং ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোভুক্ত দেশগুলো এই বৈঠকে যোগ দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আফগান পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আপডেট সময় ০৬:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১