ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আমেরিকা লজ্জাজনক পরাজয়ের মধ্যদিয়ে আফগানিস্তান ছাড়ছে: ইরানি সেনাপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানে আমেরিকার লজ্জাজনক পরাজয় হয়েছে। ফলে তারা এতদিন বর্বরতা চালিয়েও এখন দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

আজ রবিবার মার্কিন সেনাদের আকস্মিকভাবে প্রত্যাহার এবং তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের দুই সপ্তাহ পর ইরানি সেনাপ্রধান এ কথা বললেন।

জেনারেল বাকেরি আমেরিকাকে ‘ক্রিমিনাল’ হিসেবে উল্লেখ করে বলেন, নাইন ইলেভেনের হামলাসহ নানা অজুহাত দেখিয়ে এই অঞ্চলে আমেরিকা সেনা মোতায়েন করেছিল। বাস্তবতা হচ্ছে গত ৪২ বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করেনি এবং যত সময় গড়িয়েছে ততই এই অঞ্চলের বিরুদ্ধে তারা আরও বেশি ষড়যন্ত্র ও হুমকি সৃষ্টি করেছে।

ইরানি সেনাপ্রধান আরও বলেন, আফগানিস্তানে যে মর্মান্তিক ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে আমেরিকা। বহু হত্যাযজ্ঞের মধ্যদিয়ে আফগানিস্তান দখল করেছে আমেরিকা, সেখানে তারা লুটপাট এবং নানা অপরাধ চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আফগানিস্তান ছাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আমেরিকা লজ্জাজনক পরাজয়ের মধ্যদিয়ে আফগানিস্তান ছাড়ছে: ইরানি সেনাপ্রধান

আপডেট সময় ১১:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১