ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের আশঙ্কাই সত্যি হলো, এবার কাবুলে ‘রকেট’ হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় রোববার বিকেলে একটি রকেট বিমানবন্দরের পাশে একটি আবাসিক এলাকার এক বাড়িতে আঘাত হানে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ওই হামলায় এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

টুইটারে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের স্থান ধোঁয়ায় ঢেকে গেছে। ফ্রিল্যান্স সাংবাদিক সাফি করিমি ওই ভিডিও শেয়ার করে।

কাবুল বিমানবন্দরে ফের বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুশিয়ারির পর সেখানে এই হামলার ঘটনা ঘটল।

বাইডেন জানিয়েছিলেন, রোববারই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন। সুনির্দিষ্ট হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

কাবুলে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে। বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ বৃহস্পতিবার অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা-ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছে।

পাল্টা জবাব হিসেবে শুক্রবারে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে শীর্ষস্থানীয় দুই আইএস-কে নেতাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই দুজন ব্যক্তি পরিকল্পনাকারী ও পরিকল্পনা বাস্তবায়নকারী বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তবে কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন কিনা, তা পরিষ্কার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের আশঙ্কাই সত্যি হলো, এবার কাবুলে ‘রকেট’ হামলা

আপডেট সময় ০৮:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১