ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসজি স্কোয়াডে মেসি, শেষ হচ্ছে অপেক্ষার প্রহর!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে পিএসজি সমর্থকদের। রেইমসের বিপক্ষে লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো।

এই প্রথম দলটির স্কোয়াডে জায়গা পেলেন এই আর্জেন্টাইন তারকা। রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

পিএসজির আরেক ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনিও আছেন স্কোয়াডে। পিএসজির স্কোয়াডে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজই একসঙ্গে দেখা মিলতে পারে সময়ের তিন সেরা তারকা ফুটবলার মেসি, এমবাপ্পে ও নেইমারকে।

প্রসঙ্গত বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ক্লাবটিতে নাম লেখালেও এখনো পর্যন্ত তাদের হয়ে মাঠে নামেননি আর্জেন্টিনার অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিএসজি স্কোয়াডে মেসি, শেষ হচ্ছে অপেক্ষার প্রহর!

আপডেট সময় ০৭:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১