ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে নির্যাতন স্বামীর, শরীরে কয়েলের ছ্যাঁকা

আকাশ জাতীয় ডেস্ক:  

গৃহবধূ স্বপ্না খাতুনের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন। কোয়েলের আগুনের ছ্যাঁকায় বাম হাতের দগদগে ঘা কেবল সেরে উঠেছে। তারপরও নির্যাতন থেমে নেই। যৌতুক না দিতে পারা ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে শ্বশুরবাড়ির সেই দুঃসহ জীবন যেন স্বপ্নার বিষিয়ে উঠেছে।

স্বামীর নির্যাতনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে স্বামীর সংসারে ফিরতে চাইলেও রবিবার শ্বশুর, শাশুড়ি, ননদ ও দেবর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক বাবুল আক্তারের স্ত্রী স্বপ্না খাতুন (২৩) স্বামীসহ চারজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্বপ্না খাতুন জানান, ২০১৭ সালের ১২ নভেম্বর বাবুলের সঙ্গে তার বিয়ে হয়। বাবুল কুমড়াবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর বাবুলকে নগদ তিন লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ মোট পাঁচ লাখ টাকার জিনিসপত্র দিয়েছেন। এরপরও টাকার জন্য তার ওপর নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। গত ২৬ আগস্ট যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ওমর আলী, শাশুড়ি জামেনা বেগম, দেবর সাগর আলী ও ননদ শামীমা নাসরিন যৌথভাবে অকথ্য নির্যাতন করে। নির্যাতনের ফলে স্বপ্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সন্তানের দিকে তাকিয়ে স্বামীর ঘরে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বাড়িতে জায়গা হয়নি তার।

স্বপ্না অভিযোগ করেন, পল্লী চিকিৎসক হওয়ার সুবাদে তার স্বামী গ্রামে গ্রামে চিকিৎসা দিয়ে বেড়ান। এই সুযোগে এলাকায় বিদেশ থাকা ব্যক্তিদের স্ত্রীর সঙ্গে তার একাধিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমান প্রতাপপুর গ্রামের এক নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিবাদ করায় তার উপর শুধু নির্যাতনই নয়, গর্ভের তিন মাসের সন্তানও ফেলে দিয়েছে স্বামী বাবুল। গর্ভপাত ঘটাতে এক নার্সকে নিয়ে এসে তার পেটের তিন মাসের বাচ্চা নষ্ট করা হয়। এর প্রমাণও তার কাছে রয়েছে।

স্বপ্নার বাবা গাড়ামারা গ্রামের সামছুল হক ও ছোট ভাই তৌফিকুর রহমান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বাবুল আক্তার ও তার পরিবারের সদস্যরা নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ন্যায় বিচার পেতে তারা পুলিশের দারস্থ হয়েছেন। এদিকে, বাবুল আক্তারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই আনিসুজ্জামান বলেন, ঝিনাইদহ সদর থানা থেকে ওসি সাহেব মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে ভিকটিমের বক্তব্য শোনা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। অধিকতর তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে নির্যাতন স্বামীর, শরীরে কয়েলের ছ্যাঁকা

আপডেট সময় ০৬:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১