ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমের দায়িত্বে সেনাবাহিনী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। ত্রাণ কার্যক্রমে সমন্বয় ও নিয়মানুবর্তিতা আনার লক্ষ্যে সেনাবাহিনী সদস্যরা শনিবার থেকে কার্যক্রম শুরু করেছে।

সেনাবাহিনী সদস্যরা দিনব্যাপী বিভিন্ন ক্যাম্প পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ-সামগ্রীও গ্রহণ করেছেন। ত্রাণ কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে উখিয়া ডিগ্রি কলেজে প্রধান কার্যালয় ও কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

সেনা সদস্যরা রোববার থেকে ত্রাণ প্রদান কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। এ কাজে প্রাথমিকভাবে সেনাবাহিনীর ২শ’ সদস্য নিয়োজিত রয়েছেন।

সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সেলের সমন্বয়কারী মেজর রাশেদ আকতার বলেন, ‘ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমকে একটি চেইন অব কমান্ডের মধ্যে নিয়ে আসতে সেনা সদস্যরা কাজ শুরু করেছেন। আজ আমরা বিভিন্ন শরণার্থী ক্যাম্পে পরিদর্শন করেছি, বিভিন্ন স্থান থেকে আসা ত্রাণও গ্রহণ করেছি। ত্রাণ সংরক্ষণের জন্য উখিয়া ডিগ্রি কলেজে প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। কাল থেকে পুরোদমে ত্রাণ প্রদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছি।’

সেনাবাহিনীর কার্যক্রমের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনের স্থাপিত টেকনাফের ৫টি ও উখিয়ায় ৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকেও সাময়িকভাবে কার্যক্রম পরিচালিত হবে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী শফিকুল, আমেনা খাতুন ও আলম জানিয়েছেন, তারা পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী ও চিকিৎসা সেবা পাচ্ছেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমের দায়িত্বে সেনাবাহিনী

আপডেট সময় ১১:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭