ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইতালিতে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ আগস্ট) লাম্পেদুসা দ্বীপে নৌকাটি থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হচ্ছিল।
ওইদিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাম্প্রতিক সময়ে একদিনে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার হওয়ার বড় একটি ঘটনা বলে জানিয়েছেন লাম্পেদুসার মেয়র তোতো মারতেলো। ইউরোপে যাওয়ার জন্য এই দ্বীপকেই বেছে নিয়ে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা।

রোববার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা বিশাল সংখ্যক এই অভিবাসীদের মধ্যে নারী ও শিশু আছে। অভিবাসীদের মধ্যে অনেকেই উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উপকূলে পৌঁছেছিল। এদের মধ্যে অনেকেই ফের সহিংসতার চিহ্ন বহন করছে।

এদিকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছেন ইতালির কর্মকর্তারা।

মানবাধিকার গ্রুপ এমএসএফের (ডক্টরস উইদআউট বর্ডারস) চিকিৎসক আলিদা সেরাচিয়েরি জানান, উদ্ধারকৃতদের মধ্যে কিছুসংখ্যক অভিবাসী লিবিয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। ইউরোপে প্রবেশের লক্ষ্যে নৌকার জন্য অপেক্ষার সময় তারা নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন তিনি।

এর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছাতে অভিবাসীরা সবচেয়ে বেশি যে স্থানটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ল্যামপেদুসা। চলতি বছরের মে মাসে কয়েক ঘণ্টার ব্যবধানে ১ হাজারেরও বেশি অভিবাসী এই দ্বীপে চলে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১