ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের বিরুদ্ধে কক্সবাজারে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে ‘গণহত্যা’ বন্ধ এবং রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে কক্সবাজারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার বিকালে হাটহাজারী মাদ্রাসায় বিভিন্ন অঞ্চলের ওলামাদের সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ৬ অক্টোবর কক্সবাজার সদরে এই সমাবেশ হবে।

সভায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মিয়ানমারে মুসলমানদের ওপর ‘পৈশাচিক গণহত্যা’, নির্যাতন ও বিতাড়ন বন্ধ করে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের রক্ষায় রাখাইনে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, “মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্ব সংস্থা ও মুসলিম রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব।

“আরাকানে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা মুসলমানদের জন্য নিরাপত্তা জোন তৈরি করতে হবে। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতৃবৃন্দকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

সভায় হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী, চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকীম, মাওলানা জুনাইদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারের বিরুদ্ধে কক্সবাজারে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭