ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘণ্টায় ২৫ কিমি গতিতে ভায়াডাকটের ওপর প্রথম চলল মেট্রোরেল

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার (কিমি) গতিতে ভায়াডাকটের ওপর দিয়ে প্রথমবারের মতো চলল মেট্রোরেল।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু করলো স্বপ্নের মেট্রোরেল।

রোববার (২৯ আগস্ট) মেট্রোরেল রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত স্টেশন-১ থেকে যাত্রা শুরু করে। চারটি যাত্রীবাহী কোচ এবং সামনে ও পেছনে একটি করে ইঞ্জিন কারসহ মোট ছয়টি কোচের পুরো এক সেট ট্রেন ছিল এতে।

প্রথমেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেন। বেলা পৌনে ১২টায় কোচ আনলোডিং এরিয়া থেকে এ পতাকা নাড়েন তিনি।

সংকেত পেয়ে হুইসেল বাজিয়ে মেট্রোরেল লাইন-৬ এর ওপর দিয়ে ট্রেনটি হাজির হয় কোচ আনলোডিং এরিয়ায়। এর কিছুক্ষণ পর আবার ও হুইসেল ভায়াডাকট এরিয়ায় উঠে পল্লবীর উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। পরীক্ষামূলক কার্যক্রমের জন্য এদিন মেট্রোরেল ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চালানো হয় বলে জানান ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘণ্টায় ২৫ কিমি গতিতে ভায়াডাকটের ওপর প্রথম চলল মেট্রোরেল

আপডেট সময় ১২:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১