ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: শফিকুল আলম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড

আফগানিস্তানে বাংলাদেশিরা নিরাপদে আছেন: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস। সেমিনার শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

আফগানিস্তানে ১৫ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

আফগানিস্তানে বাংলাদেশিরা নিরাপদে আছেন: ড. মোমেন

আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১