ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে : ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে হতাহতদের মধ্যে ১৩ জন মার্কিন সৈন্য আছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা ঘটতো না। পাশাপাশি ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই কষ্টের… যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিব্রতকর ঘটনা। সারা বিশ্বে আমরা বোকা প্রমাণিত হয়েছি। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে। এমন ব্যক্তিরা আমাদের শাসন করছে যারা জানে না তারা কী সিদ্ধান্ত নিচ্ছে।

ট্রাম্প বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমরা পালিয়ে আসছি। যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা এখন নেই। এমন একজন মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি জানেন না তার কী করা উচিত। আমার সময়ে তালেবান নিয়ন্ত্রণে ছিলো। তখন দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তালেবান ক্ষমতা দখলের জন্য অগ্রসর হতো না। মার্কিন সেনাদের হত্যা করত না। ট্রাম্পের দাবি, ২০২০ সালে চুক্তি হওয়ার পর ১৮ মাসে কোনো মার্কিন সেনাকে তালেবান হত্যা করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে : ট্রাম্প

আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১