ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

এরদোগান বলেন, তুরস্ক কাবুলে তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করেছে। কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী ছিল।’

‘যদি প্রয়োজন হয়, আরও আলোচনার সুযোগ রয়েছে’, যোগ করেন এরদোগান।

এরদোগান বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে। তবে আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এরকম দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এর মধ্যে ঝড়ের গতিতে দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এখন গোষ্ঠীটি সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান

আপডেট সময় ০৬:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১