ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত!

আকাশ বিনোদন ডেস্ক : 

বিয়ের এক বছর যেতেই মাতৃত্বের স্বাদ অনুভব করলেন নুসরাত জাহান। টালিউড নায়িকা বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। জীবনের সবচেয়ে সুখানুভূতির এই সময়েও স্বস্তিতে নেই নুসরাত।

দাম্পত্য জীবনের শুরু থেকেই সমালোচনার মুখে পড়া এই তৃণমূল সংসদ সদস্য মা হওয়ার পরও নেটিজেনদের মুখ বন্ধ করতে পারছেন না। সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় অস্বস্তি আরও বেড়েছে। সন্তানের বাবা কে, নুসরাতের সন্তান কার পরিচয়ে বড় হবে সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

অনেকে আবার নুসরাতের সন্তানের নাম রাখা নিয়েও সমালোচনায় মেতেছেন। কেউ কেউ আগ বাড়িয়ে নাম রাখার ক্ষেত্রে নুসরাতকে পরামর্শ দিচ্ছেন। কেউ নুসরাতকে পরামর্শ দিচ্ছেন ছেলের নাম ঘনিষ্ট বন্ধু যশের সঙ্গে মিলিয়ে ‘যশরত’ রাখতে। আবার কেউ কেউ বলছেন, নিখিলের সঙ্গে মিলিয়ে নিখিলেশ রাখতে।

জানা গেছে, নুসরাত ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘ইউ’ দিয়ে। অর্থাৎ এখানে যশ গুপ্তের (Yash Dasgupta) সঙ্গে মিলিয়ে নাম রেখেছেন ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan।

তবে যে যাই বলুক এত সমালোচনার পরও নুসরাতকে তার দুঃসময়ে যোগ্য সঙ্গ দিচ্ছেন যশ। হাসপাতালে নুসরাতের পাশে আছেন। এমনকি নুসরাতের সন্তান হওয়ার পর এক বিবৃতিতে যশ জানিয়েছেন, ‘যারা নুসরতের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তাদের উদ্দেশে জানাই, মা-ছেলে দুজনেই ভালো আছে।

এদিকে নুসরাতের ছেলে জন্মের খবর পাওয়ার পর থেকে আরেক পাগলামি পেয়ে বসেছে সবাইকে। সদ্যোজাতর নাম ও ছবি দেখার জন্য সবাই উদগ্রীব। বৃহস্পতিবার বিকালের দিকে যশ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করলেও তার নিচে কমেন্টে অনেকেই নুসরাতের সন্তানের ছবি দেওয়ার আবদার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান নুসরাত। এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি সেখানেও।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত!

আপডেট সময় ০১:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১