ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বাগেরহাটে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বাগেরহাটে গভীর রাতে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে গ্রামবাসিরা। বৃহস্পতিবার ভোর রাতে কচুয়া উপজেলার সদরের মধ্যপাড়া গ্রামের একটি সড়কের পাশ থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাচ্চার কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাস্তার পাশে বস্ত্রহীন অবস্থায় নবজাতককে দেখতে পান। পরে একটি কাপড়ে পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে আসে। ধারণা করছি ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘণ্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। কারণ সেসময়ে নাড়ি কাটা স্থান থেকে বাচ্চাটির রক্তক্ষরণ হচ্ছিল। নবজাতক শিশুটি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাৎক্ষণিত ভাবে শিশুটিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ করেছে।

এর আগে গত ৭ জুন বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকার সাইদুলের চায়ের দোকানের পিছনে একটি ক্যারাম বোর্ডের উপর থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করে পুলিশ। এর আগে ২০২০ সালের ৩০ অক্টোবর মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগান থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

বাগেরহাটে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১