ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায়-অবিচার হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বুধবার ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় ভিডিও বার্তায় এরদোগান এই আহ্বান জানান।

মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত, দেশান্তর, দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন। নিজেদের শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব মুসলিমদের নিজেদের নিতে হবে। বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব এখন মানব ইতিহাসের ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনাভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলাম ভীতি (ইসলাম ফোবিয়া), সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে উল্লেখ করে এরদোগান বলেন, সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংঘটিত অন্যায় তুলে ধরে। এ সময় তিনি যুবকদের রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুবকদের লক্ষ্য করে এরদোগান বলেন, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি- কেউ যেন জাতি, ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদেরকে বিভক্ত করতে না পারে। ‘বিশ্ব পাঁচ রাষ্ট্রের থেকে বড়’ মন্তব্য করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য বডি সংস্কারের আহ্বান জানান।

ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দুইদিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের

আপডেট সময় ০৬:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১