ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় গভীর রাতে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গ্রামে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর বন্দুকধারীরা হামলা চালালে কমপক্ষে ৩৬ গ্রামবাসী নিহত হয়েছেন। এ সময় ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির মধ্যাঞ্চলীয় জোস শহরের ইয়েলওয়া জঙ্গম নামক গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঘটে এই হতাহতের ঘটনা। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে।
অঞ্চলটিতে প্রায়ই জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে। তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাতও প্রায় নিয়মিত ঘটনা সেখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় গভীর রাতে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৬

আপডেট সময় ১২:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১