ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সন্ত্রাসী হামলার ঊচ্চঝুঁকিতে রয়েছে আফগানিস্তানের কাবুল বিমানবন্দর। হামলার আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যারা ইতিমধ্যে বিমানবন্দরের বাইরে রয়েছেন তাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবিসির এক সূত্র মতে, তালেবানের হাতে কাবুলের পতনের পর গত ১০ দিনে ৮২ হাজারেরও বেশি মানুষকে দেশটি থেকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।

এখনও হাজার হাজার আফগান দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের বাইরে ও ভেতরে অপেক্ষা করছে। আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত কাজ করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মারিস পেইন বলেছিলেন, একটি সন্ত্রাসী হামলার একটি চলমান এবং অত্যন্ত উচ্চ হুমকি রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, ৩১ আগস্টের নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিষয়টি তালেবান নাকচ করে দিলেও এই সময়ের পর দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক ও আফগানদের দেশত্যাগে বাধা দিবে না তারা।

মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তায় জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবেই গেট, পূর্ব গেট এবং উত্তর গেটে অপেক্ষারত মানুষকে ‘অবিলম্বে সরে যেতে’ বলা হয়েছে।

এর আগে একই ধরনের পৃথক একটি নির্দেশনায় যুক্তরাজ্য সরকারও সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে পরামর্শ দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখনও ‘ঝুঁকিপূর্ণ’ এবং যেকোনো সময় সেখানে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি

আপডেট সময় ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১