ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির নামে স্টেডিয়াম বানালেন ভক্ত ‘গার্দিওলা’!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্যারিয়ারে অসংখ্য অর্জন লিওনেল মেসির। রেকর্ড ৬টি ব্যালন ডি’অর, বেশ কয়েকটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা, সর্বশেষ কোপা আমেরিকার শিরোপাসহ আরও অনেক সাফল্য ভরেছেন ঝুলিতে।

এবার তার নামে নির্মিত হলো স্টেডিয়ামও!

ফুটবলে মেসির প্রাপ্তির খাতা প্রায় পূর্ণ, একথা বলাই যায়। ভক্তদের কাছ থেকেও সীমাহীন ভালোবাসা পান তিনি। কেউ কেউ আবার সেই ভালোবাসাকে দেয় ভিন্ন মাত্রা, থাকে চমকে ভরা। তেমনই এক চমক দেখালেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক অন্ধ ভক্ত। প্রিয় ফুটবলারের নামে আস্ত এক স্টেডিয়ামই বানিয়ে ফেলেছেন তিনি। আর সেই ভক্তের নামও আবার গার্দিওলা!

আসলে মেসির ভক্ত এই গার্দিওলা বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা নন। তার পুরো নাম ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলা। পেশায় শেফ এই ভক্ত লিওনেল মেসিকে এতটাই ভালোবাসেন যে, তার সম্মানে আস্ত এক স্টেডিয়ামই বানিয়ে ফেলেছেন তিনি।

গার্দিওলা নামের মেসির ওই ভক্ত স্টেডিয়ামটি বানিয়েছেন আর্জেন্টিনার মেন্দোজা নামক স্থানে। জায়গাটি মেসির জন্মস্থান রোসারিও থেকে ১ হাজার কিলোমিটার দূরে এক পাহাড়ে অবস্থিত। পাহাড়ের মাটি কেটে বানানো এই স্টেডিয়ামে নেই কোনো লাইটের ব্যবস্থা, নিয়মিত মাপের গোলপোস্ট ও গ্যালারিও নেই।

ছোট ওই স্টেডিয়ামের নাম ‘এস্তাদিয়ো লিও মেসি’। সেখানে হয়তো সাধারণ স্টেডিয়ামের কোনো সুযোগ-সুবিধা নেই, কিন্তু এর অদূরে অবস্থিত আন্দিজ পর্বতমালার সৌন্দর্য মন কেড়ে নিতে বাধ্য। গার্দিওলার কন্যা মাকা স্টেডিয়ামের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে।

মাকা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার বাবা নিজেই পাহাড়ের মাঝে এই স্টেডিয়ামটি বানিয়েছেন এবং নাম দিয়েছেন এস্তাদিয়ো লিও মেসি। আমি এটা সবাইকে দেখাতে চাই। আমার বাবার স্বপ্ন এটা। আমার মতে, বার্সেলোনা মেসিকে যা দিয়েছে তার চেয়ে এটা অনেক বড় সম্মান। ’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে মেসিভক্ত গার্দিওলা বলেন, ‘আমি এমন একজনকে শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলাম, যে আমাদের অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। সে (মেসি) ইতিহাসের অংশ, শুধু ফুটবলের নয়, শিল্পেরও। এটা শুধু আমার একান্ত শ্রদ্ধা নিবেদন। এটা ছিল গোপনীয়, কিন্তু আমার মেয়ে এটা পুরো বিশ্বকে জানিয়ে দিল। ’

সম্প্রতি পিএসজিতে নাম লেখানো মেসি তার এই ভক্তের কাণ্ড সম্পর্কে জানেন কি না তা এখনও অজানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির নামে স্টেডিয়াম বানালেন ভক্ত ‘গার্দিওলা’!

আপডেট সময় ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১