ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় আসছে মোদীর উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

বুধবার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন জানায়, উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে। অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এ উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে দ্বিতীয় ধাপে ৪০টি অ্যাম্বুলেন্স এখন আসছে।

এর আগে প্রথম দফায় গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় আসছে মোদীর উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স

আপডেট সময় ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১