ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তালেবানের ভয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ।

আজ মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রেসিডেন্ট ঘানির মতো আরিয়ানাও দেশ ছেড়ে পালান। আরিয়ানা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি যেভাবে আফগানিস্তান ছেড়ে গেছেন, তাতে তিনি খুবই হতাশ।

‘তিনি (আশরাফ) আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’

আফগান পপ তারকা বলেন, আশরাফ গনি যা করেছেন, তার জন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন। তার ওপর বিরক্ত হয়েছেন। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন।

আরিয়ানা বলেন, ১৫ আগস্ট যখন লোকজন আফগানিস্তান ত্যাগ করছিল, আশরাফ গনি তখনো বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

আপডেট সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১