ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবে সরাসরি প্রবেশের ক্ষেত্রে ২০টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার এজেন্সি নতুন এই সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে দেশটি করোনার সংক্রমণ ঠেকাতে গত ফেব্রুয়ারিতে ওই দেশগুলোর নাগরিকদের ওপর সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল।

সংস্থাটির তরফে বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত তাদের জন্য প্রযোজ্য হবে যেসব প্রবাসী নিজ দেশ থেকে করোনার দুইটি ডোজ টিকা নিয়েছেন। তবে এটি সৌদি নাগরিক, বিদেশী কূটনীতিক, ডাক্তার ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে না।

আরব নিউজের প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ এমন সময়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যখন দেশটিতে গতকাল মঙ্গলবার সাতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৪৯৭ জন মারা গেছেন।

বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০ দেশ এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়। দেশগুলো হলো আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।

এদিকে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় দেশটিতে কমপক্ষে ৪০ জন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এক সাথে ২০ জনের অধিক সমবেত না হওয়ার নিষেধাজ্ঞা ভেঙেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

আপডেট সময় ০৫:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১