ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ দেলোয়ার হোসেন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার।

কৃষি প্রক্রিয়াকরণ এবং আইটিসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১