ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরকীয়ার জেরেই প্রেমিকের হাতে খুন প্রবাসীর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রবাসী বন্ধুর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে যান সুভাস। পরে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে বিয়ের চাপ দেওয়ায় নিজের স্ত্রী-সন্তানের কাছে অপরাধী না সাজতেই হত্যার পরিকল্পা করেছিলেন তিনি। এরপর ঘুমের মধ্যে বন্ধু মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী শরীফাকে গলা কেটে হত্যা করেন। পুলিশের কাছে এমন তথ্যই দিয়েছেন চাঞ্চল্যকর শরীফা হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি সুভাস মিয়া (৩৭)।

মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করলে অভিযুক্ত সুভাস মিয়া ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ আগস্ট সকালে পুলিশ খবর পেয়ে প্রবাসী রিপন মিয়ার স্ত্রী শরীফা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে। সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছ গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের বোন হীরামন ওরফে আঙ্গুরা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের আত্মীয়স্বজনের সাথে কথা বলে তদন্ত কাজ শুরু করেন।

তদন্তে মৃতের স্বামী রিপন মিয়া বিদেশ থাকায় তারই বন্ধু সুভাস মিয়ার দোকানে বিকাশের মাধ্যমে টাকা-পয়সা প্রেরণ করতো। তার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার সুবাধে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে শরীফা তাকে বিয়ের জন্য চাপ দিলে সুভাস নিজের স্ত্রী-সন্তানের কথা ভেবে হত্যার পরিকল্পনা করে।

পুলিশ সোমবার দুপুরে কাংসা বাজারস্থ দোকান ঘর থেকে সুভাসকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো মতো নিজ বাড়ির গোবরের টাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি আলামত হিসেবে জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার জেরেই প্রেমিকের হাতে খুন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় ০৮:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১