ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই চলে গেলেন ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:  

হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান চিকিৎসক ছেলেও। ঘটনায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) এবং তার ছেলে গ্রাম্য চিকিৎসক মো. রুবেল মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাস্টার দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতেই ছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

তিনি বলেন, সোমবার দুপুর ২টায় তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

রাতেই অ্যাম্বুলেন্সে করে পিতার লাশ বাড়িতে নিয়ে আসেন ছেলে রুবেল মিয়া। বাড়ি ফেরার পর অতিশোকে কান্নাকাটি করতে করতে তিনিও অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও আর জ্ঞান ফিরেনি। ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে ছেলে রুবেল মিয়াও চলে যান না ফেরার দেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই চলে গেলেন ছেলে

আপডেট সময় ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১