ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলা করতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন তারা। খবর বিবিসি।

তবে কাবুলে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। তা ছাড়া আইএস প্রকাশ্যে কাবুলে হামলার কোনো হুমকিও দেয়নি।

গত জুলাইয়ে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসকে তাদের শত্রু বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, আইএস আমাদের শত্রু এবং সব মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। তালেবানের সঙ্গে এই জঙ্গিগোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি নিরাপত্তাবিষয়ক একটি নির্দেশনা জারি করে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকায় যতদূর সম্ভব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে।

সতর্কতায় বলা হয়, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত, অন্যদের নয়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিকল্প পথ খুঁজছেন।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান। তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।

কাবুল বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকায় সশস্ত্র পাহারা বসিয়েছে তালেবান। ভ্রমণের বৈধ নথি না থাকা আফগানদের তারা ফিরিয়ে দিচ্ছে। কাবুল বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী।

গতকাল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক ব্রিফিংয়ে জানানো হয়, কাবুল বিমানবন্দর থেকে মোট ১৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক রয়েছে।

এছাড়া আফগানিস্তান থেকে প্রায় ১২ হাজার বিদেশি ও আফগানকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১