ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিনিয়োগ চাইলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশে সরকার ও উদ্যোক্তাদের কাছ থেকে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রোববার ( ২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ সুদানের জুবায় প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের সঙ্গে সাক্ষাৎ করেন। ড. আব্দুল মোমেন এ সময় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা পৌঁছে দেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের অভিজ্ঞতা ও জ্ঞান দক্ষিণ সুদানের উন্নয়নে কাজে লাগানোর প্রস্তাব দেন। বৈঠকে তারা কৃষি, আইসিটি, শিক্ষা, সামরিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন৷

প্রেসিডেন্ট কিয়ার বাংলাদেশের উন্নয়নকে স্বীকৃতি দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রশংসা করেন। দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন বর্তমান অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট বাংলাদেশের সরকার এবং উদ্যোক্তাদের কাছ থেকে আরো বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া ড. আব্দুল মোমেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী ম ড. মরিয়ম আল-সাদিক আল-মাহদীর সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য বিশেষ করে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য সুদানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রশংসা করেন। উভয়ে সহযোগিতা জোরদারে সম্মত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের বিনিয়োগ চাইলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১