ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাইয়ের ছেলে দীঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

বাদ আসর মরহুমের জানাজা দীঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেখ সাহিদুর রহমান সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দীঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, দীঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতী সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১