ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিমা খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে

আকাশ জাতীয় ডেস্ক:   

গত সপ্তাহে (১৬-১৯ আগস্ট) বিমা খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে। আলোচ্য সময়ে সাধারণ বিমা খাত থেকে ৬ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা। সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ১২টি থেকে রিটার্ন পেয়েছে। এরমধ্যে গেলো সপ্তাহে সর্বোচ্চ রিটার্ন পাওয়া সাধারণ বিমা খাতের বাজার মূলধনের পরিমাণ ১৩ হাজার ৯৫১ কোটি টাকা।

এরপর যে খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে তা হলো সিমেন্ট খাত। এখাতের রিটার্নের হার ৪ শতাংশ। এখাতের বাজার মূলধনের পরিমাণ ১৩ হাজার ৯২৪ কোটি টাকা। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্যাংক খাত। খাতটির রিটার্নের হার ২ দশমিক ৫ শতাংশ। এখাতের বাজার মূলধনের পরিমাণ ৭১ হাজার ৬৪৭ কোটি টাকা।

এছাড়া জ্বালানি খাত থেকে বিনিয়োগকারীরা ২ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। ভ্রমণ খাত থেকে বিনিয়োগকারীরা ২ শতাংশ, বস্ত্র খাত থেকে ১ দশমিক ৮ শতাংশ, সিরামিক খাত থেকে ১ দশমিক ৪ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাত থেকে ১ দশমিক ৩ শতাংশ, সেবা খাত থেকে ১ দশমিক ২ শতাংশ, জীবন বিমা খাত থেকে ১ দশমিক ১ শতাংশ, আইটি খাত থেকে দশমিক ৬ শতাংশ, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।

এদিকে, বিবিধ, পাট, প্রকৌশল, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যালস, খাদ্য, চামড়া, কাগজ-প্রকাশনা খাত থেকে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে রিটার্ন পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমা খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে

আপডেট সময় ০৮:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১