ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শপথ নিলেন মালয়েশিয়ার ৯ম প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

শনিবার (২১ আগস্ট) দুপুরে ইস্তানা নিগারায় রাজা আল সুলতান আবদুল্লাহ তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

দেশটির অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেওয়ান রাকাইয়েতের সদস্যের মধ্যে ভোটের আয়োজন করা হয়।

এতে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে ১১৪টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পান ৯৯টি ভোট।

৬১ বছর বয়সী ইসমাইল সাবরি ইয়াকুব এদিন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন।

শপথ নেওয়া শেষে তিনি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন, যা পরবর্তীকালে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। এ সময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেশটির রাণীও উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এখন করোনা মোকাবিলায় মনোনিবেশ করবেন। এছাড়াও দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চেষ্টা করবেন তিনি। তবে তার নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের অস্থিরতার অবসান হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শপথ নিলেন মালয়েশিয়ার ৯ম প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১