ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু স্বদেশ বিনির্মাণে সফল নায়ক: পলক

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ বিনির্মাণে সফল নায়ক উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতা দিয়ে নিরস্ত্র জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু শুধু মহান স্বাধীনতার স্থপতিই নন, স্বদেশ বিনির্মাণের নায়ক।

প্রতিমন্ত্রী আরও বলেন, সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ মাত্র সাড়ে নয় মাসে একটি সংবিধান উপহার দেওয়ার নজির পৃথিবীর ইতিহাস খুঁজলে দ্বিতীয়টি পাওয়া যাবে না।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাওস্থ আইসিটি টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী। আইসিটি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ২৪ বছরের শোষণ, নির্যাতন ও নিষ্পেষিত একটি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লক্ষাধিক ধর্ষিতা-নির্যাতিতা মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। সেই সময় পাকিস্তানি সেনারা ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট পুড়িয়ে দিয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও বাণিজ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মধ্যে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়ী বাংলাদেশে পরিণত করেছিলেন।

বাংলাদেশে আধুনিক তথ্যপ্রযুক্তির যা কিছু আজ আছে তার সবকিছুর ভিত্তি শেখ মুজিবুর রহমান রচনা গেছেন উল্লেখ করে পলক বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে ইপিআরের ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করে সারা বাংলাদেশে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা প্রচার করে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর স্যাটেলাইটের অরবিটাল ফ্রিকুয়েন্সি বরাদ্দ প্রদানকারী সংস্থা জাতিসংঘের আইটিইউ-এর সদস্য পদ গ্রহণ করেছিলেন। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে ড. কুদরত-খুদার মতো একজন বিজ্ঞানীকে শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে দৈনন্দিন জীবনের প্রতিটি বাধা ও সংগ্রাম সহজেই অতিক্রম করা সম্ভব বলেও মন্তব্য করেন পলক। তিনি বলেন, মুজিববর্ষে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্ম, বাংলাদেশ ও বিশ্বের কাছে তুলে ধরতে আইসিটি বিভাগের উদ্যোগে মুজিব হানড্রেড ডট গভ ডট বিডি, বঙ্গবন্ধুর ওপর দুটি কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজের আয়োজন করেছি। এ সাইটে দেশে এবং বিদেশে কোটি কোটি মানুষ ভিজিট করছে। বঙ্গবন্ধুর জীবন দর্শন ও নির্দেশনাগুলো সম্পর্কে জানতে পেরেছে। অনুশীলন এবং গবেষণা করতে পারছে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বিসিএস-এর সভাপতি শাহিদ-উল-মুনীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু স্বদেশ বিনির্মাণে সফল নায়ক: পলক

আপডেট সময় ১১:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১