ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে বশীকরণের প্রলোভনে নারীর শ্লীলতাহানি, ইমাম গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রাম সদর উপজেলায় স্বামীকে তাবিজের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের সাবেক এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গ্রেফতারকৃত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি (৪৫) নামে ওই ইমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি এক সময় কুড়িগ্রাম সদরের একটি মসজিদের ইমাম ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নারী কেলেঙ্কারির অভিযোগ থাকায় তাকে মসজিদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।

হজের টাকা নিয়ে পলায়ন করার অপরাধে তিনি জেল খেটেছেন এবং তিনি বিভিন্ন সময় নারীদের প্রলোভন দেখিয়ে একাধিক অপকর্মের সঙ্গে যুক্ত বলেও জানায় পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়ার এক নারীর স্বামীকে বশে আনার জন্য তাবিজসহ বিভিন্ন উপায়ে প্রলোভন দেখিয়ে আসছিলেন মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি। প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিভিন্ন সময় ওই নারী মাওলানা মোফাচ্ছের হোসেনের নির্দেশনা মেনে আসছিলেন।

তিনি জানান, গত ১৩ আগস্ট সুযোগ পেয়ে নারীকে শ্লীলতাহানিসহ যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এরপর সোমবার ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বামীকে বশীকরণের প্রলোভনে নারীর শ্লীলতাহানি, ইমাম গ্রেফতার

আপডেট সময় ১০:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১