ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি কবে মাঠে নামবেন, জানিয়ে দিলেন কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। এই মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি।

তবে এখনও মাঠে নামা হয়নি মেসির। তাকে খেলতে দেখতে ভক্তদের আর তর সইছে না। সবার মনে একটাই প্রশ্ন, সাবেক বার্সা সুপারস্টারকে কবে নতুন জার্সিতে মাঠে দেখা যাবে?

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও পর্যন্ত কোনো রকমের ম্যাচ খেলেননি মেসি। প্রাক মৌসুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। এমতাবস্থায় ৩০ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি। সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, ‘কোপা ফাইনালের পর মাত্র ২ দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়া করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি ফিট হোক আর সবার সঙ্গে মিশে যাক। তারপরেই তার অভিষেক হবে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি কবে মাঠে নামবেন, জানিয়ে দিলেন কোচ

আপডেট সময় ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১