ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোর বিএনপি অফিসে হামলা, নেতা দুলুকে ছুরিকাঘাত

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দলটির সিনিয়র নেতা গোলাম রেজা দুলুকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা।

এ হামলায় আহত গোলাম রেজা দুলুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে যশোর শহরের লালদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় আওয়ামী লীগের ছাত্র-সংগঠন ছাত্রলীগকে দুষছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতারা অভিযোগ করছেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ৫০-৬০ জনের একটি দল অতর্কিতে তাদের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরি মেরে চলে যায়। ওই সময় দলের আরেক নেতা দেলোয়ার হোসেন খোকনের বুকেও লাথি মারা হয়।

তবে, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদককে পল্লব জামান অভিযোগ ও ঘটনাটি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো সংবাদ আমাদের জানা নেই। এছাড়াও যশোরে বিএনপির কার্যক্রম অদৃশ্যমান। তাদের ওপর হামলার প্রশ্নই ওঠে না। এটা তাদের সাজানো নাটক হতে পারে।

যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, গত এক মাস ধরে বিএনপি কার্যালয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্যে নাম নিবন্ধনের কাজ চলছে। আজ সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় চেয়ারপরসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল যুবক দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে থাকা কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। যাওয়ার সময় তারা অফিসের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভেঙে ফেলে। ফেরার সময়ও তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।

তিনি বলেন, আহত গোলাম রেজা দুলুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হচ্ছে।

এদিকে, বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস জানান, তার অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার পরিদর্শক শেখ তাসমীম আলম বলেন, বিএনপি অফিসে দুই পক্ষের মারামারি হয়েছে। কারা কেন মারামারিতে লিপ্ত হয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে চাননি।

এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে দুপুরে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোর বিএনপি অফিসে হামলা, নেতা দুলুকে ছুরিকাঘাত

আপডেট সময় ০৬:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১