ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্র সুপারিশ করলেও আফগানিস্তানের কিছু শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে আফগানিস্তানের জনগণের সমর্থন নিয়ে তালেবানরা সরকার গঠন করলে বাংলাদেশ তাদের সমর্থন দেবে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এসময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে, তালেবান সরকার যদি জনগণের সরকার হয় তাহলে তাদের সমর্থন দেওয়া হবে। তবে এখনো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিয়েই এমনিতে বাংলাদেশ নানা সমস্যায় মধ্যে রয়েছে, এ অবস্থায় আবার আফগান শরণার্থীদের জায়গা দেওয়া সম্ভব নয়।’

আগামীতে সার্কভুক্ত দেশ আফগানিস্তানের স্মরণার্থীদের আশ্রয় দিলে বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে আফগানিস্তানে আবার তালেবান শাসন ফিরে আসার প্রেক্ষাপটে দেশটির কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই প্রস্তাব ঢাকা নাকচ করে দেয়।

সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। তবে বাংলাদেশ এই অনুরোধ রাখতে পারেনি বলে জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের

আপডেট সময় ০৬:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১