ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসিডেন্টের শপথের আগে আফগানিস্তানকে স্বাগত জানাবে না বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের নতুন সরকারব্যবস্থায় কোনো প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত দেশটিকে স্বাগত জানানো যায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার আফগানিস্তানের যেকোনো স্থিতিশীল পক্ষের সঙ্গে কাজ করবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাবুল দখলের পর তালেবান যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তখন এ নিয়ে কথা বললেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিমেচিউর। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাজা পারমানেন্ট অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’

গত মাসে আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর একে একে দেশটির বিভিন্ন প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবান। সবশেষ রবিবার রাজধানী কাবুলে প্রবেশ করে তারা। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের পতন নিশ্চিত হয়েছে। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানে থাকা তিন বাংলাদেশিকে নিরাপদে অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেসিডেন্টের শপথের আগে আফগানিস্তানকে স্বাগত জানাবে না বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১