ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভিক্ষা করতে গিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার মদনে ভিক্ষা করতে গিয়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে এক প্রতিবন্ধী ভিক্ষুকের বিরুদ্ধে। অভিযুক্ত ভিক্ষুক নয়ন মিয়াকে (৩৬) আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। উপজেলার ফতেপুর ইউনিয়নে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ধর্ষক ভিক্ষুক নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাজী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, দুপুরের দিকে গ্রামের ছোট শিশুদের ঝগড়া বাধে। ঝগড়া মিটমাট করতে মাসহ পরিবারের লোকজন ও পাশের বাড়ির লোকজনও বাড়ির সামনে চলে যায়। এ সুযোগে ভিক্ষুক বেশি নয়ন মিয়া প্রতিবন্ধী কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় তাকে এলাকাবাসী আটক করে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা স্বীকার করে। পরে এলাকাবাসী ধর্ষক নয়ন মিয়াকে পুলিশে সোপর্দ করেছেন।

ভিকটিমের মা জানান, আমার এক ছেলে ও দুই মেয়ে প্রতিবন্ধী। ওই মেয়েটি শারীরিক ও বাকপ্রতিবন্ধী। গ্রামের শিশুরা ঝগড়া বাধলে বাড়ির সবাই সামনে চলে গেলে একা পেয়ে ওই ভিক্ষুক আমার মেয়ের সর্বনাশ করেছে। সে প্রায়ই আমার বাড়িতে ভিক্ষা করতে আসত। আমি তাকে অনেকবার ভাতও খাইয়েছি। আর আজকে এই প্রতিদান। আমি ওর বিচার চাই।

ওসি ফেরদৌস আলম জানান, প্রতিবন্ধী একটি কিশোরী মেয়ে ধর্ষণ হয়েছে- এমন খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে থানায় নিয়ে আসা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

ভিক্ষা করতে গিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় ১০:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১