ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

রোববার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে গির্জা, হোটেল, ঘরবাড়ি-রাস্তাঘাট ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের একজন প্রশাসক বলেন, ‘অনেক আহত মানুষ হাসপাতালে আসছেন। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি ও সামর্থ আমাদের নেই। সে কারণে হাসপাতালের বাইরে তাবু তৈরি করেছি।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এরই মধ্যে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির সেইন্ট-লুইস দু সাদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ওই অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটিসহ মোট ছয়টি ‘আফটার-শক’ অনুভূত হয়েছে।

এর আগে ২০১০ সালে দেশটিতে ৭ মাত্রার ভূমিকম্পে লাখ মানুষের প্রাণ হারিয়েছেন। সেই ক্ষয়ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪

আপডেট সময় ০১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১